শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 26 মার্চ 2025, 12:24 দুপুর • 703 বার পঠিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

বাড়তি যানবাহনের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা বাইপাস মোড় থেকে ময়না মোড়, হাক্কানি মোড়, পাটগুদাম ব্রিজমোড় হয়ে শম্ভুগঞ্জের চায়না মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ধীরগতির কারণে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

গাজীপুর চৌরাস্তা থেকে তারাকান্দার উদ্দেশ্যে রওনা হওয়া এক বাসযাত্রী চামেলী জানান, সকাল ৭টায় শেরপুরগামী বাসে উঠলেও ময়মনসিংহের ভালুকা পার হওয়ার পর থেকেই যানজট শুরু হয়। শিকারিকান্দা বাইপাস মোড়ে এসে দুই ঘণ্টার বেশি সময় আটকে থাকতে হয়েছে।

বাসচালক জামাল জানান, ঢাকা-গাজীপুর অংশের তুলনায় ময়মনসিংহের অংশে যানজট বেশি। শিকারিকান্দা বাইপাস মোড় থেকে চায়না মোড় পর্যন্ত দীর্ঘ যানজটে গাড়ি একেবারে ধীরগতিতে চলছে, ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বেশ সময় লাগছে।

এদিকে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কাজ করছে। তবে একসঙ্গে অতিরিক্ত যানবাহন সড়কে নামায় কিছুটা যানজট দেখা দিয়েছে।