শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা মেডিক্যালে দালাল নির্মূলে অভিযান, অর্ধশতাধিক আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 06 মার্চ 2025, 03:30 দুপুর • 222 বার পঠিত
ঢাকা মেডিক্যালে দালাল নির্মূলে অভিযান, অর্ধশতাধিক আটক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক নির্মূলে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে চালানো এ অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অনেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ঢামেক হাসপাতালে দালাল-প্রতারক নির্মূলে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলছে। অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। এছাড়া আটক অনেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।’