ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন নিউজ পোর্টাল
•
07 জানুয়ারী 2021, 02:54 দুপুর
•
117 বার পঠিত
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের চার তলায় ব্যালকনির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) পোনে ২টার দিকে সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে শাহাদাত হোসেন তথ্য নিশ্চিত করে জানান, প্রথমে দুইটা পরে আরও একটি ইউনিট পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আগুনের থেকে ধোঁয়া ছিল অনেক বেশি। সূত্রপাত এখনো জানা যায়নি বিস্তারিত পরে জানানো হবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন ভবন থেকে একটি সূত্র জানায়, ভবনের ৪ তলার পেছনে ব্যালকনিতে আগুন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এসির সমস্যার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।