ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, স্থানান্তরের পর তিন রোগীর মৃত্য
অনলাইন নিউজ পোর্টাল
•
17 মার্চ 2021, 11:57 দুপুর
•
217 বার পঠিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আগুনের ঘটনায় স্থানান্তরের পর তিন রোগী মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে তাদের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ করা আইসিইউ ইউনিটে আগুন লাগে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেই আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কর্মকর্তা জিয়া রহমান জানিয়েছিলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এ সময় প্রচণ্ড ধোঁয়া দূর করতে আইসিইউর জানালা ভেঙে দেয়া হয়। একই সঙ্গে আইসিইউতে থাকা দুইজন রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, আগুন লাগার পরপরই আইসিইউ থেকে সব রোগীকে বাইরে বের করা হয়। তাদের হাসপাতালের বার্ন এইচডিইউ ও পুরাতন ভবনের আইসিইউতে পাঠানো হয়েছে।