ঢাকা কলেজে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
মোহাম্মদ খাইরুল আমিন
•
20 সেপ্টেম্বর 2025, 12:32 দুপুর
•
202 বার পঠিত
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ও সাফল্য কামনা করে গতকাল এ কর্মসূচি আয়োজন করা হয়।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।