শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মামুন অর রশীদ

মোহাম্মদ খাইরুল আমিন • 24 অক্টোবর 2022, 09:09 সকাল • 388 বার পঠিত
ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মামুন অর রশীদ

গত আগস্ট মাসে কেরানীগঞ্জ মডেল থানায় যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার থানাগুলোর মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মামুন অর রশীদ পিপিএম।

গত(২৩ অক্টোবর) তার হাতে এ পুরস্কার তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।

জানা যায় ,চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, একাধিক ক্লুলেস মামলার সফল তদন্ত, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, লুণ্ঠিত মালামাল উদ্ধার, চুরি, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধসহ আইনশৃঙ্খলার উন্নয়নের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরষ্কার দেওয়া হয়।
 এছাড়াও কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত মো. খালেদুর রহমান শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই জিয়া উদ্দিন শ্রেষ্ঠ নাগরিক তথ্য ফরম সংগ্রহকারী কর্মকর্তা, এসআই অলক কুমার দে ও এসআই আবুল কালাম আজাদ, বিশেষ পুরস্কার এবং মো. আল আমিন খন্দকার শ্রেষ্ঠ এএসআইর পুরস্কার পেয়েছেন।

পুরস্কার গ্রহণের পর মামুন অর রশীদ বলেন, ঢাকার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমার দায়িত্বরত এলাকা কেরানীগঞ্জ মডেল থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করব।

মামুন অর রশীদ তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের জন্য আমার থানা সব সময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে। থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করছি।