শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা-হবিগঞ্জ রুটে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 07 অক্টোবর 2020, 06:31 বিকাল • 259 বার পঠিত
ঢাকা-হবিগঞ্জ রুটে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু

বিবাড়িয়ায় ঢাকা-হবিগঞ্জ রুটে চলাচলকারী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন জন নিহত এবং প্রায় ১২ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের বাসটি সিলেট যাচ্ছিল। পথে মহাসড়কের ইসলামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে হঠাৎ থামিয়ে আবার উল্টো ঘোরাতে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী ও বাসের দুই যাত্রী মারা যান। নিহতদের সবাই পুরুষ। লাশ হবিগঞ্জে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।