শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ,গ্রেফতার ৫১

অনলাইন নিউজ পোর্টাল • 06 মে 2021, 11:18 দুপুর • 640 বার পঠিত
ঢাকা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ,গ্রেফতার  ৫১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
তাদের কাছ থেকে ১৭,৩০ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম হেরোইন, ১৭ কেজি ২৪৫ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গত বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।