শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ইসলামী ছাত্রী সংস্থা

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 29 মে 2025, 10:22 দুপুর • 872 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রী সংস্থার শাখা। নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান ও দাবি উপস্থাপন করতে বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন সংস্থাটির নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না ও সেক্রেটারি মোছা. আফসানা আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের কার্যালয়ে সাক্ষাতে অংশ নেয়। সভানেত্রী তামান্না উদ্ভিদবিজ্ঞান বিভাগের ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী, এবং সেক্রেটারি আফসানা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী। তাঁরা দুজনই ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হন।

এই সাক্ষাতের মধ্য দিয়ে ইসলামী ছাত্রী সংস্থা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে তাদের উপস্থিতি জানান দেয়।