শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিনহাউজ উদ্বোধন

অনলাইন নিউজ পোর্টাল • 12 ডিসেম্বর 2021, 05:13 বিকাল • 279 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিনহাউজ উদ্বোধন

জলবায়ু সহনশীল ফসল উৎপাদনে দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গ্রিনহাউজ উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দীন।
রোববার বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বোটানিক্যাল গার্ডেনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতায় এ গ্রিনহাউজ স্থাপন করা হয়। 

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় পরিবেশমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাহেন্দ্রক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একটি গ্রিনহাউজের স্থাপন খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা।