শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা-আবুধাবি রুটে সব ফ্লাইট বাতিল

অনলাইন নিউজ পোর্টাল • 19 আগস্ট 2020, 08:32 রাত • 630 বার পঠিত
ঢাকা-আবুধাবি রুটে সব ফ্লাইট বাতিল

ঢাকা-আবুধাবি রুটে সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এই রুটে এতদিন সপ্তাহে চারটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করছিল রাষ্ট্রায়ত্ত্ব এই বিমান সংস্থাটি। 

গত তিনদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমান বন্দর থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠানোর কারণে গতকাল মঙ্গলবার থেকে ফ্লাইট কমিয়ে দুটিতে নামিয়ে আনা হয়। সেই সিদ্ধান্তের একদিন না যেতেই আবুধাবি রুটে বিমানের সব ফ্লাইট বাতিলের ঘোষণা করা হয়।

তবে বাংলাদেশ বিমানের ঢাকা-দুবাই রুটে সপ্তাহে চারটি ফ্লাইট চলাচল সচল থাকবে। দুবাই কর্তৃপক্ষ থেকে এমন কোনো নির্দেশনা না থাকায় সেখানে বিপুল যাত্রী বিমানের ফ্লাইটে বাংলাদেশ থেকে দুবাই ফিরছেন।