ঢাকা-১৭ উপনির্বাচনে জয়ী হলেন নৌকার প্রার্থী আরাফাত
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরাফাত ১২৪টি কেন্দ্রে মোট ২৮ হাজার ৬১৩টি ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম পেয়েছেন ৫ হাজার ৬০৭টি ভোট।
আজ (সোমবার) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৭ আসনের নির্বাচনের এ ফল ঘোষণা করেন।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।
পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ১৫টি টিম, র্যাবের ৬টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য ভোটের মাঠে তৎপর ছিলেন ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের ৭৮টি এলাকার ভোটগ্রহণের পরিস্থিতি সরাসরি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশন (ইসি)।