শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ঢাকা-১৭ আসনে মনোনয়ন বাতিল হিরো আলমের

মোহাম্মদ খাইরুল আমিন • 19 জুন 2023, 05:45 সকাল • 401 বার পঠিত
ঢাকা-১৭ আসনে মনোনয়ন বাতিল হিরো আলমের

ঢাকা-১৭ আসনে মনোনয়ন বাতিল হিরো আলমের

বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র  বাতিল হয়েছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে। একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ সমর্থিত লাঙ্গলের প্রার্থী মামুনুর রশিদের  এবং জাকেরপার্টীর  প্রার্থীর মনোনয়নপত্র  বাতিল করা হয়েছে।

আজ রোববার (১৮ জুন) রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানান।

তবে জাতীয় পার্টির জিএম কাদের সমর্থিত প্রার্থী আনিসুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনে নৌকার প্রার্থী মোহাম্মদ এ. আরাফাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি মো. মামুনুর রশিদ, মো. তারিকুল ইসলাম ভূঁঞা (স্বতন্ত্র), আবু আজম খান (স্বতন্ত্র), আশরাফুল হোসেন আলম (হিরো আলম), মুসাউর রহমান খান (স্বতন্ত্র), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. মজিবুর রহমান ও শেখ আসাদুজ্জামান জালাল।

এ দিন ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। এর পর এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তা বলেন, যে কোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের নাম ও স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু এই এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে পারেননি তিনি। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি দল সরেজমিন ঘুরে হিরো আলমের দেওয়া এক শতাংশ ভোটারের হদিস পায়নি। এজন্যই তার মনোনয়ন বাতিল হয়েছে।

উল্লেখ্য যে, ঢাকা -১৭ আসনে আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক ) এর মৃত্যুতে আগামী ৯০ দিনের মধ্যে পুন:নির্বাচন দিতে বাধ্য নির্বাচন কমিশন।
টিএ/