ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
অনলাইন নিউজ পোর্টাল
•
20 অক্টোবর 2021, 07:06 বিকাল
•
364 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) ঢাবির এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকাসহ দেশের অন্য সাত বিভাগীয় শহরের বড় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত সবগুলো কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনলাইনে আসন বিন্যাস দেখতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট admission.eis.du.ac.bd এ গিয়ে দেখা যাবে। এছাড়া এসএমএসের মাধ্যমে আসন বিন্যাস দেখতে DU <space>GA<space> ভর্তি পরীক্ষার রোল (ইংরেজিতে)। তারপর ১৬৩২১ নাম্বারে পাঠিয়ে দিন।