শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

ঢাবির বাংলা বিভাগে লেকচারার নিয়োগ

অনলাইন নিউজ পোর্টাল • 08 নভেম্বর 2021, 04:59 দুপুর • 1,622 বার পঠিত
ঢাবির বাংলা বিভাগে লেকচারার নিয়োগ

প্রাচ্যের অক্সফোর্ড নাম খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। 
প্রতিষ্ঠানের নাম : ঢাকা বিশ্ববিদ্যালয় 

বিভাগ: বাংলা 

পদের নাম: প্রভাষক 

পদ সংখ্যা: ৩ 

আবেদন যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি বা সিজিপিএ– ৪.০০ এর স্কেলে ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ– ৫.০০ এর স্কেলে কমপক্ষে ৪.২৫ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

যেভাবে আবেদন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফটসহ আট কপি আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।