দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঈদের দিন
আগামীকাল বৃহস্পতিবার (২৯/০৬/২০২৩) পবিত্র ঈদুল আজহার দিনে সারা দেশেই মোটামুটি সম্ভাবনা রয়েছে বৃষ্টির। তবে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় বিভাগগুলোতে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঈদের এই সময় তাপমাত্রা স্বস্তিদায়ক ও সহনীয় পর্যায়ে থাকবে।
গতকাল (২৭/০৬/২০২৩) দেশের মধ্যাঞ্চলসহ সারা দেশেই বৃষ্টি বেড়েছে। ঈদের দিনও থাকতে পারে এ রকম।’ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, চট্টগ্রাম , বরিশাল ,খুলনা ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির রয়েছে সম্ভাবনা।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ ও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল ঈদের দিন এবং তার পরের দিন ঢাকা, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।