শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশজুড়ে তীব্র নদী ভাঙন ৯ জেলায় বন্যার অবনতি

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2021, 09:51 সকাল • 272 বার পঠিত
দেশজুড়ে তীব্র নদী ভাঙন ৯ জেলায় বন্যার অবনতি

ভারত ফারাক্কা বাঁধ, গজলডোবাসহ সবক’টি বাঁধ-ব্যারেজ খুলে দেওয়ায় পদ্মা, যমুনা, তিস্তা, গড়াইসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে কুড়িগ্রাম, রংপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুর এই ৮ জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পদ্মা-যমুনা-ধরলাসহ পাঁচ নদীর ৭টি পয়েন্টে পানি গতকালও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। উজানের ঢলে নদ নদীর পানি বৃদ্ধির পাশাপাশি ভাঙনও তীব্র হচ্ছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দি জীবন যাপন করছে। নদীভঙনে বসতভিটা, ফল-ফসলি জমিজমা হারিয়ে রাতারাতি নিঃস্ব হচ্ছে অনেকেই। নদী পাড়ের বাসিন্দাদের দিন কাটছে ভাঙন আতঙ্কে, অনিশ্চয়তায়। বন্যা ও নদীভাঙন নিয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট নিচে তুলে ধরা হলো।