দেশের যেসব অঞ্চলে দুপুরের মধ্যে হতে পারে বজ্রসহ বৃষ্টি
onp24
•
07 জুলাই 2023, 09:37 সকাল
•
289 বার পঠিত
ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দেশের আট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আজ শুক্রবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দরকে।