শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশের যেসব জেলা করোনায় সবচেয়ে ঝুঁকিতে

মোহাম্মদ খাইরুল আমিন • 31 জানুয়ারী 2022, 07:07 বিকাল • 267 বার পঠিত
দেশের যেসব জেলা করোনায় সবচেয়ে ঝুঁকিতে

করোনাভাইরাস সংক্রমণে  সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ এ তথ্য জানা গেছে।
গত রোববার স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয় ১২ হাজার ১৮৩ জন। ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১৯৬ জন। সোমবার পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে।  

রোগী শনাক্তের হার বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা ঠাকুরগাঁও। এই জেলায় শনাক্তের হার ৬৭ শতাংশ। এছাড়া রংপুরে নতুন রোগী শনাক্তের হার ৬২ শতাংশ, পঞ্চগড়ে ৫৪ শতাংশ ও দিনাজপুরে ৫০ শতাংশ।

রোগী শনাক্তের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে আরও রয়েছে রাজশাহী (৬২%), নওগাঁ (৫২%), বাগেরহাট (৫৪%), দিনাজপুর (৫০%) গাজীপুর (৫৭%), রাজবাড়ী (৫০%) ও বান্দরবান (৫০%)।

নাটোর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, সুনামগঞ্জ এবং হবিগঞ্জে ৪০ শতাংশের ওপরে নতুন রোগী শনাক্ত হচ্ছে।