শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশের সকল কওমী মাদরাসা ৮ আগস্ট খুলে দেওয়া হবে

অনলাইন নিউজ পোর্টাল • 23 জুলাই 2020, 02:26 দুপুর • 414 বার পঠিত
দেশের সকল কওমী মাদরাসা ৮ আগস্ট খুলে দেওয়া হবে

আগামী ৮ আগস্ট খুলে দেওয়া হচ্ছে দেশের সকল কওমী মাদরাসা। আজ বৃহস্পতিবার সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড হাইআতুল উলয়ার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

দাওরায়ে হাদিসের পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বোর্ডের সম্পাদক জানান, পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মাদরাসা খোলার বিশ-পঁচিশ দিনের মধ্যে পরীক্ষা হতে পারে বলে তিনি জানিয়েছেন।

তিনি আরো বলেন, করোনার আগে আমাদের এক ধরনের প্রস্তুতি ছিল। এখন সম্পূর্ণ নতুন করে প্রস্তুতি নিতে হবে। তাই আমাদের কিছু সময় প্রয়োজন। পাশাপাশি ছাত্রদেরও কিছুটা সময় প্রয়েজন।

পরীক্ষার তারিখ নির্ধারণে আগামী ৫ আগস্ট একটি বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।