শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশের সাত অঞ্চলে তাপপ্রবাহ বইছে, আভাস শিলাবৃষ্টির

অনলাইন নিউজ পোর্টাল • 15 এপ্রিল 2021, 11:25 দুপুর • 244 বার পঠিত
দেশের সাত অঞ্চলে তাপপ্রবাহ বইছে, আভাস শিলাবৃষ্টির

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ প্রবাহ প্রায় সারাদিন অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।  

সেইসাথে পাঁচ অঞ্চলের ই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের আবহওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাঙামাটি, ফেনী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আজ প্রায় সারাদিন একই থাকতে পারে। কিন্তু কিশোরগঞ্জ, কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ,  রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এদিকে  বৃহস্পতিবার বিকেলের দিকে ঢাকাসহ কিছু এলাকার তাপমাত্রা কিছুটা কমতে পারে।