শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশের পরিবেশ অনুকূলে এলেই তার ১৫ দিনের মধ্যেই এইচএসসি পরীক্ষা

অনলাইন নিউজ পোর্টাল • 20 আগস্ট 2020, 08:15 রাত • 1,338 বার পঠিত
দেশের পরিবেশ অনুকূলে এলেই তার ১৫ দিনের মধ্যেই এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের পরিবেশ অনুকূলে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে এবং তার ১৫ দিনের মধ্যেই এইচএসসি পরীক্ষা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জানেন দেশের এই করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব নয়। প্রায় ১৪ লাখ এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা নেয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, আমাদের প্রস্তুতি এখনো আছে। ১৪ লাখ পরীক্ষার্থীর সঙ্গে আরো কয়েক লাখ লোকবল জড়িত। এত সংখ্যক মানুষকে আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।

তিনি আরো বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে তার ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। যাতে পরীক্ষার্থীরাও জেনে প্রস্তুতি নিতে পারে।