দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ ডেঙ্গু রোগী ভর্তি
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 আগস্ট 2022, 05:06 বিকাল
•
450 বার পঠিত
দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
আজ(১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে সারাদেশে ৩৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৬৭ জন ও ঢাকার বাইরে ৭৭ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৭৪৭ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৩১০ জন ও ঢাকার বাইরে ৪৩৭ জন।
একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দুই হাজার ৩৯৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দুই হাজার ৩৯ জন ও ঢাকার বাইরে ৩৫৪ জন। পাশাপাশি চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।