শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

onp24 • 10 জুলাই 2023, 11:26 দুপুর • 251 বার পঠিত
দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দেশের সাত জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সাথে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। ১নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে।

এতে বলা হয়, ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সথে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে।

মৌসুমি বায়ুর লঘুচাপের বাড়তি অংশের অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অপর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।


সারা দেশে তাপমাত্রা এ সময় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ৩ দিন সারা দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

আগামী ৫দিনের আবহাওয়ার অবস্থা বলা হয়েছে আবহাওয়া পূর্বাভাসে,এছাড়া দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন।