দেশের ৩১টি দুর্গম দ্বীপাঞ্চলে উচ্চগতির ইন্টারনেট
অনলাইন নিউজ পোর্টাল
•
19 আগস্ট 2020, 10:26 দুপুর
•
739 বার পঠিত
চলতি বছরের মধ্যে ১২০টি ভি-স্যাটের মাধ্যমে দেশের ৩১টি দুর্গম দ্বীপাঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেবে বঙ্গবন্ধু-১ কমিউনিকেশন স্যাটেলাইট। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
তিনি আরো জানান, মাসখানেকের মধ্যেই ২৫টি দুর্গম চরকে গাজীপুর স্টেশনের ট্রান্সপন্ডারের সঙ্গে যুক্ত করছে বিসিএসসিএল।
এরইমধ্যে পটুয়াখালীর চর কাজল, চর বিশ্বাস,,বাহের চর, চর বোরহান ও চন্দ্রদ্বীপে পৌঁছে গেছে স্যাটেলাইট ইন্টারনেট। এছাড়া চাঁদপুরে আটটি ,পটুয়াখালীর সাতটি,ভোলার ১১টি,এবং পিরোজপুর, বরিশাল ও নোয়াখালীতে একটি করে চর বা দ্বীপে সংযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্যাটেলাইটের মাধ্যমে দ্বীপ এলাকায় নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের পরিচালক।
বর্তমানে চর কুকরি মুকরি, চর খাজুরিয়া, সোনার চর, চর মিজান এবং চালিতা বুনিয়ায় কাজ চলছে। আগামী সপ্তাহের মধ্যে এখানে সংযোগ দেয়া হবে। সোলার প্যানেলের মাধ্যমে ১২০টি ভি-স্যাটের মাধ্যমে এ নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এরপর সেন্টমার্টিনেও এ নেটওয়ার্কে সংযুক্ত করা হবে।