দেশে তিনদিন পর করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১০৮
মোহাম্মদ খাইরুল আমিন
•
18 মার্চ 2022, 06:11 বিকাল
•
277 বার পঠিত
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় টানা তিন দিন পর মৃত্যু দেখলো বাংলাদেশ।
এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১৫, ১৬ ও ১৭ মার্চ) করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। ফলে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেঁড়ে দাঁড়ালো ২৯ হাজার ১১৪ জনে।
গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।