শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে টিকা উৎপাদনের উদ্যোগ নিতে হবে

অনলাইন নিউজ পোর্টাল • 08 আগস্ট 2021, 09:55 সকাল • 257 বার পঠিত
দেশে টিকা উৎপাদনের উদ্যোগ নিতে হবে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে করোনার টিকা প্রাপ্যতা নিশ্চিত করতে রাশিয়ার সহায়তা নিয়ে দেশে টিকা উৎপাদনের উদ্যোগ নিতে হবে। দেশে ভ্যাকসিন উৎপাদন করলে সব দিকেই স্বাশ্রয় হবে। আমরা যদি স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদন করি তাহলে রয়্যালটি দিয়েও দাম পড়বে মাত্র আধা ডলার।

গতকাল গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট নিয়ে এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।