শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে সারের মজুদ পর্যাপ্ত: কৃষিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2021, 10:32 দুপুর • 184 বার পঠিত
দেশে সারের মজুদ পর্যাপ্ত: কৃষিমন্ত্রী

দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, বিগত ১৩ বছরে দেশে সার, বীজসহ কৃষি উপকরণ নিয়ে কোনও সংকট হয়নি। কৃষকেরা সহজে, সুলভে পর্যাপ্ত সার পেয়েছেন। এর ফলেই আজকে কৃষি উৎপাদনে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে ‘সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির’ সভায় তিনি এসব কথা বলেন।
সারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে মন্ত্রী বলেন, বর্তমানে সারের কোনও ঘাটতি নেই। আগামী বোরো মৌসুম পর্যন্ত প্রুস্তুতি রয়েছে, সার নিয়ে কোনও সমস্যা হবে না। তারপরও অত্যন্ত সতর্কতার সঙ্গে সার বিতরণ ব্যবস্থা তদারকি ও মনিটরিং করা হবে, যাতে করে সার নিয়ে কোনও সমস্যা না হয়। কৃষকরা যাতে অত্যন্ত সুলভে বাজারমূল্যে প্রয়োজনমাফিক সার কিনতে পারেন।