শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে পৌঁছল প্রায় ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা

মোহাম্মদ খাইরুল আমিন • 03 জানুয়ারী 2022, 09:24 সকাল • 352 বার পঠিত
দেশে পৌঁছল প্রায় ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা

কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে আরও প্রায় ২৪ লাখ ৯১ হাজার ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সকাল সাড়ের ৮টার দিকে যুক্তরাষ্ট্রের দেওয়া ২৪ লাখ ৯১ হাজার ৭৮০ ডোজ ফাইজারের এই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। আগামী ১০ জানুয়ারি আরও ৪৬ লাখ ডোজ ফাইজার টিকার পরবর্তী চালান চলে দেশে আসার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশে করোনা মহামারি মোকাবিলায় টিকা, ভেন্টিলেটরসহ অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও সাহায্য নিশ্চিত করতে শুরু থেকেই নিরলস কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মাসুদুল হাসান, নেফ্রলজিস্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক, কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. চৌধুরী হাফিজ আহসান এবং কানাডা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. আরিফুর রহমান।