শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে নব্য কাবুলিওয়ালাদের আবির্ভাব

অনলাইন নিউজ পোর্টাল • 08 সেপ্টেম্বর 2021, 09:43 সকাল • 240 বার পঠিত
দেশে নব্য কাবুলিওয়ালাদের আবির্ভাব

সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র ও হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের চানক্যদের হটিয়ে আফগানিস্তানের ভূমিপুত্র তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ায় দেশটির রাজধানী ‘কাবুল’ এখন সারাবিশ্বে টপ অব দ্য কান্ট্রি। সেই কাবুলের একজন দাদন ব্যবসায়ীর জীবনচিত্র নিয়ে ‘কাবুলিওয়ালা’ বিখ্যাত ছোটগল্প লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮২ সালে। গল্পে চিত্রায়িত হয়েছে কাবুলিওয়ালা গ্রামের মানুষকে টাকা ঋণ দিয়ে চড়া সুদসহ কিভাবে তা আদায় করতেন। সময়মতো সুদের কিস্তি আদায় করতে না পারলে কত হিংস্র হয়ে যেতেন। প্রায় দেড়শ বছর আগের সেই কাবুলিওয়ালার দাদন চিত্র এখন বাংলাদেশে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে। আফগানিস্তান থেকে আসা কোনো ‘কাবুলিওয়ালা’ নয়, এখন দেশে হাজারো কাবুলিওয়ালারর জন্ম হয়েছে। তারা চড়া সুদের টাকার ব্যবসা করছেন। জেলা, উপজেলা, চরাঞ্চল ও গ্রামের হাটবাজারে ‘বেশি সুদে টাকা দাদনে খাটানো’ হাজার হাজার কাবুলিওয়ালা ব্যবসা করছেন। প্রচুর টাকা পয়সার মালিক হওয়ায় গ্রামের সাধারণ মানুষ এদের ভয় পায়। ভয়ে সমীহ করে চলেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া সর্বোত্রই এই কাবুলিওয়ালাদের দাপট। উত্তরাঞ্চলের জেলাগুলোতে এদের নাম দেয়া হয়েছে ‘সুদারু’।

রাষ্ট্রীয় পর্যায়ে সহজ শর্তে ঋণের ব্যবস্থা না থাকায় বিপন্ন অসহায় মানুষ টাকার প্রয়োজন পড়লেই সুদারুদের (মহাজন) দ্বারস্থ হচ্ছেন। প্রান্তিক কৃষক, বিত্তহীন, শ্রমজীবী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির মানুষ নিরুপায় হয়ে উচ্চ হারে সুদের বিনিময়ে এই সুদারুদের (নতুন কাবুলিওয়ালা) কাছ থেকে ঋণ নিচ্ছে। এই সুদারুরা এতই প্রভাবশালী যে তারা টাকার জোরে গ্রাম, হাটবাজারে প্রভাব বিস্তার করে থাকেন। ফলে কেউ সময়মতো ঋণের সুদ পরিশোধ করতে ধরে এনে নির্যাতন করা হয়। বাধ্য হয়েই মানুষ সুদের কিস্তি দিতে ভিটেমাটি পর্যন্ত বন্ধক রাখতে বাধ্য হচ্ছেন। চক্রবৃদ্ধি সুদের জালে জড়িয়ে এক সময় সবকিছুই খুইয়ে ফেলছেন অসহায় মানুষ।