দেশে করোনায় মৃত্যু নামলো ১ জনে, শনাক্ত হয়েছেন ১৫৪ জন
অনলাইন নিউজ পোর্টাল
•
06 নভেম্বর 2021, 05:26 বিকাল
•
321 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৪ জন।করোনামুক্ত হয়েছেন ১৫৭ জন।এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৫৫ জনের। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭২টি। এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৯১ জনের।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ০২ শতাংশ।