শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে করোনায় একদিনে আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩১০

অনলাইন নিউজ পোর্টাল • 28 সেপ্টেম্বর 2021, 06:28 বিকাল • 938 বার পঠিত
দেশে করোনায় একদিনে আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩১০

দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৪৭০ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৩১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আজ মঙ্গলবার সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ২৯ হাজার ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৯ হাজার ৫০৫টি। করোনা শনাক্তের হার চার দশমিক ৪৯ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ০৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১৯৫ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন করোনা থেকে সুস্থ হল।

এর আগে সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জন।