শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে করোনায় একদিনে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৬১৭

অনলাইন নিউজ পোর্টাল • 03 অক্টোবর 2021, 05:18 বিকাল • 288 বার পঠিত
দেশে করোনায় একদিনে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৬১৭

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৫৭৩ জনে। নতুন করে ৬১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনের।

রোববার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছিল। তখন করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ২৭ হাজার ৫৫৫ জনে।

একই সময়ে নতুন করে ৫৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। তখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছিল ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন।