দেশে করোনায় বেড়েছে মৃত্যু একদিনে আরো ৮৮ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
02 সেপ্টেম্বর 2021, 05:59 বিকাল
•
273 বার পঠিত
দেশে করোনায় এক দিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৬২ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৭ হাজার ১১৬ জনে।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।