দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৩, শনাক্ত ১৯৬
অনলাইন নিউজ পোর্টাল
•
05 নভেম্বর 2021, 05:56 বিকাল
•
344 বার পঠিত
একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৮৯০ জন। একই সময় নতুন আরো ১৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জন।একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনায় সাতজনের মৃত্যু এবং ২৪৭ জনের শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।