শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে কোরোনা শনাক্ত ৮ লাখ ছাড়াল

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুন 2021, 09:29 সকাল • 241 বার পঠিত
দেশে কোরোনা শনাক্ত ৮ লাখ ছাড়াল

দেশে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়লো। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৬১৯। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭১০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৪০ জন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। করোনার দ্বিতীয় ঢেউয়ে নমুনা পরীক্ষা কমে গেছে। মাঝখানে মৃত্যু ও শনাক্ত কমে গেলেও এখন মৃত্যু এবং শনাক্ত দুটোই বাড়ছে।