শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে কেউ না খেয়ে থাকবে না,গৃহহীন থাকবে না: কৃষিমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 05 ফেব্রুয়ারি 2022, 06:49 বিকাল • 299 বার পঠিত
দেশে কেউ না খেয়ে থাকবে না,গৃহহীন থাকবে না: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক ও কৃষিমন্ত্রী  বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করেছেন। দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না।
এখন প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছেন। গৃহহীনকে ঘর দিচ্ছেন, যেন কেউ গৃহহীন না থাকে। এ দেশে কেউ গৃহহীন থাকবে না।

আজ শনিবার টাঙ্গাইলের মধুপুরে শোলাকুড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মধুপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী  মধুপুরের গারোদের উদ্দেশ্যে আরো বলেন, বাঙালি, গারো, হাজং, চাকমা, মারমাসহ অবাঙালি ও সকল ধর্ম বর্ণের সবাই মিলে আমরা একটা পরিবার। বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। কিন্তু কিছু এনজিও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নের নামে বিদেশি সাহায্য এনে নিজেদের ব্যক্তিগত উন্নয়নে ও বাড়ি-গাড়ি কেনায় তা ব্যয় করছে। এ ব্যাপারে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
 গারোদের ওপর বন বিভাগের অযৌক্তিক মামলা প্রত্যাহারে সরকার উদ্যোগ নিয়েছে। কোনো গারোকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হবে না এবং কেউ বন বিভাগের অযৌক্তিক মামলার মাধ্যমে হয়রানির শিকার হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন, পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ প্রমুখ।