দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
29 সেপ্টেম্বর 2021, 05:56 বিকাল
•
246 বার পঠিত
দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে।নতুন করে এক হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৪৭০ জনে দাঁড়ায়। ওই সময়ে নতুন করে এক হাজার ৩১০ জন করোনায় আক্রান্ত হয়েছিল। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হন ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জন।