শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু,শনাক্ত১৯৫৩ জন

অনলাইন নিউজ পোর্টাল • 13 সেপ্টেম্বর 2021, 06:23 বিকাল • 383 বার পঠিত
দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু,শনাক্ত১৯৫৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৯৭২ জনে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জন।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৩৮৮৮টি। শনাক্তের হার ৭.৬৯ শতাংশ।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৩১৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের দুই তৃতীয়াংশ। যে ৪১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৪ জন ঢাকা এবং ১৪ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।