দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ১১
মোহাম্মদ খাইরুল আমিন
•
08 ফেব্রুয়ারি 2023, 05:27 বিকাল
•
328 বার পঠিত
দেশে ২৪ ঘণ্টায় ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে।
এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৪৭ জনে। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৪ জনে দাঁড়িয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৫ হাজার ৯৪ জন।
২৪ ঘণ্টায় ২ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬২২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।