শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 06 মার্চ 2022, 06:35 বিকাল • 268 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু দাঁড়ারো ২৯ হাজার ৮৫ জনে।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫২৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৮৭ হাজার ২৭৬ জনে।

এর আগে, শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যু দাঁড়িয়েছিল ২৯ হাজার ৭৭ জনে। এ সময়ে নমুনা ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগী দাঁড়িয়েছিল ১৯ লাখ ৮৬ হাজার ৭৪৭ জনে।