দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
27 অক্টোবর 2021, 05:33 বিকাল
•
271 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৪১ জনে।২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ।
এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়ে। তখন মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৮৩৪ জনে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হন ২৭৬ জন। তখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ৬৮ হাজার২৫৭ জনে। সে হিসেবে আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।