দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
15 সেপ্টেম্বর 2021, 05:19 বিকাল
•
276 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৫৮ জনে। একই সময়ে ১ হাজার ৯০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৭ জনে। একই সময়ে ২ হাজার ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন।