দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭০ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৩২ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৭ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন ৭০ জন নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৪৩২ জনে। আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৫২ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।