দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৫ জনের মৃত্যু, শনাক্ত ৮১৮ জন
অনলাইন নিউজ পোর্টাল
•
25 সেপ্টেম্বর 2021, 05:45 বিকাল
•
276 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৩৯৩ জনে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৮১৮ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার বলা হয়েছিল, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৩ জন।