শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০৪ জনের মৃত্যু, আক্রান্ত ৮ হাজারের বেশি

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুন 2021, 05:59 বিকাল • 19 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০৪ জনের মৃত্যু, আক্রান্ত ৮ হাজারের বেশি

দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা দেশের চতুর্থ সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জনে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, রোববার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়। তখন মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ জনে। ওই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়ায় ৮ লাখ ৮৮ হাজার৪০৬ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।