শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো দুজনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 03 অক্টোবর 2022, 06:28 বিকাল • 317 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো  দুজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ৬৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে মোট দেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭১ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জনে পৌঁছেছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের ৮৮১টি ল্যাবে ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৮০১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এদিকে দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৫৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন।