শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 19 নভেম্বর 2021, 05:51 বিকাল • 319 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৪৬ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জনে। মৃত সাতজনের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ১২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ৯১ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।