শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ১১ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

অনলাইন নিউজ পোর্টাল • 11 অক্টোবর 2021, 06:30 বিকাল • 270 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ১১ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ১১ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৯৯ জনে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৫৯৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ১৯৬ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৬৩৪ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন।
 
এর আগে, গতকাল রোববার সারাদেশে করোনায় মারা যান ১৪ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরো ৪৮১ জনের দেহে। সে হিসেবে আজ করোনা শনাক্ত বেড়েছে।