দেশে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ১১২ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ সংখ্যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড।
দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ জনে। মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল সোমবার নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৮ হাজার ৩৬৪ জন। যা এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে, গত ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। সে হিসেবে আজ দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হলো।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।